Sylhet Today 24 PRINT

উপহারের বদলে ডিভোর্স দিয়েছিলেন ইমরান খান

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৬

স্বামী প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান আর স্ত্রী বিবিসি’র সাবেক উপস্থাপক ও এই মডেল রেহাম খান। তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে আগেই। এবার রেহাম খান জানালেন বিবাহবার্ষিকীর উপহার চেয়ে স্বামী ইমরান খানের কাছ থেকে ডিভোর্স পেয়েছিলেন তিনি।

পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার এমন তথ্যই জানিয়েছেন বিবিসি’র সাবেক উপস্থাপক ও এই মডেল।

গত বছরের ৩১ অক্টোবর বিবাহবার্ষিকীর আগে রেহামের সঙ্গে ঘটে যাওয়া ওই ঘটনার প্রসঙ্গ তুলে প্রাক্তন স্বামীকে নিয়ে তিনি বলেন, ইমরান আমার সঙ্গে যা করেছেন, তা যেন গোটা পাকিস্তানের সঙ্গে না করেন।

তিনি বলেন, মজা করে স্বামীর কাছে বিবাহবার্ষিকীর উপহার চেয়েছিলাম। কিন্তু তিনি আমায় উপহারের বদলে ডিভোর্স দিয়েছেন।

রেহামের এমন বক্তব্যের ফলে প্রাক্তন ক্রিকেটার এবং রাজনীতিবিদ ইমরান খানের ভাবমূর্তিতে ধাক্কা এসেছে বলেই ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান ১৯৯৫ সাল ব্রিটেনের জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে রেহাম খানকে বিয়ে করেন ইমরান।

ইমরান এবং রেহামের বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র ১০ মাসের জন্য। এরপরই বিচ্ছেদ হয় তাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.