Sylhet Today 24 PRINT

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৬

চীনের চংচিং শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় খনির ভেতরে ২০ জন আটক পড়েছেন।

সোমবারের (৩১ অক্টোবর) ওই বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক ৩৩ জন আটকা পড়ার খবর ‍জানায় স্থানীয় গণমাধ্যম।

কিন্তু মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে আটকাপড়াদের মধ্যে ১৩ জন নিহতের খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। 

এখন পর্যন্ত খনিটি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। অন্তত দু’শ’ উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা ‍অব্যাহত রেখেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, খনিটির ৩৫ জন শ্রমিকের মধ্যে দুই মাত্র বের হতে পেরেছিলেন। লাইসু শহরের জিংনশাগু নামের খনিটি ব্যক্তিমালিকানায় পরিচালিত হতো। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.