Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সিলেটের ২ যুবক নিহত, আহত ১

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রে মিশিগানের হ্যামট্রামিক শহরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় রবিউল ও আশিষ নামের দুই যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ওমর নামের এক যুবক।

স্থানীয় সময় শনিবার রাত তিনটায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ অক্টোবর) রাতে প্রাইভেট কার নিয়ে ঘুরতে বের হন তারা। এসময় বেপরোয়া গতিতে কার চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের দু'জনের মৃত্যু হয়।

নিহত দুজন সিলেটের গোলাপগঞ্জের কায়স্থগ্রামের রবিউল আলম (১৯) এবং সুনামগঞ্জের আশিষ দিবাকর পাল (২০)। এদের মধ্যে রবিউল মিশিগানের হ্যামট্রামিক সিটিতে এবং আশিষ মিশিগানের স্টার্লিং হাইটে বসবাস করতেন।

আহত ওমর হাদী হ্যামট্রামিকের ক্যানিফোরের বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।

উল্লেখ্য, রবিউলের বাবা ও এক ভাই এর আগে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.