Sylhet Today 24 PRINT

ওকলাহামায় ভূমিকম্প, ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রে মধ্যপশ্চিমাঞ্চলীয় শহর ওকলাহামায় আঘাত হানা ভূমিকম্পে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রোববার (০৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রাথমিক এর মাত্রা ৫.৩ জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পরে তা কমিয়ে ৫ মাত্রার বলা হয়। 

তবে কোনো ধরনের প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.