Sylhet Today 24 PRINT

চোখে জল নিয়ে বাড়ি ফিরছেন হিলারি সমর্থকরা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত পিছিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।

এএফপির দেওয়া তথ্যমতে, ট্রাম্প ২৬৪টি ও হিলারি ২১৫টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের এই প্রবণতায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। অনেকের চোখে জল দেখা গেছে।

সিএনএন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কে হিলারির প্রচার সদর দপ্তরের পরিবেশ বদলে গেছে। তাঁর সমর্থকেরা কাঁদছেন। বিষণ্ণ মনে অনেকে বাড়ি ফিরছেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর জয়ী হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.