Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে নির্বাচনী সহিংসতায় নিহত ২

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী সহিংসতায় অন্তত ২ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোটগ্রহণের মাঝ পর্যায়ে দুপুর ২টার দিকে মেমোরিয়াল পার্ক নর্থ রিক্রিয়েশন সেন্টারের কাছে দুটি ভোটকেন্দ্রের কাছে গোলাগুলিতে এসব হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় কে বা কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।  

আজুসা শহরটি রাজ্যটির রাজধানী লস এঞ্জেলস থেকে ৩০ কিলোমিটার দূরে।

লস এঞ্জেলস কাউন্টির ফায়ার ইন্সপেক্টর গুস্তাভো মেদিনা সিএনএনকে বলেছেন, গুলিবিদ্ধ একজন সাথে সাথেই মারা যান, অন্য একজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত‌্যু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আজুসা পুলিশকে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ সহায়তা করছে বলে সিএনএনকে জানান সার্জেন্ট ভিনসেন্ট প্লেয়ার।

লস এঞ্জেলেস পুলিশ বিভাগ হেলিকপ্টারে করে দুজনকে হাসপাতালে নিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.