Sylhet Today 24 PRINT

সবাইকে ধন্যবাদ জানিয়ে হিলারির টুইট

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর টুইটারে নিজের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।

টুইটের পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন হিলারি, যেখানে দেখা গেছে অল্প বয়সী এক সমর্থককে জড়িয়ে ধরে আছেন হিলারি।

টুইটারে হিলারি লিখেছেন, 'এই দলকে নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই আছে। আজ রাতে যা-ই ঘটুক না কেন, এর সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।'

এদিকে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে হিলারি ফোন করে অভিনন্দন জানিয়েছেন বলে এক বক্তৃতায় জানিয়েছেন ট্রাম্প।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.