Sylhet Today 24 PRINT

ভারতে জ্বালানি তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৬

ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ধাক্কায় এবার সাধারণ মানুষের জন্যে কিছুটা স্বস্তি এনে দিলো ভারত সরকার। জ্বালানি তেলের দাম বেশ কিছুটা কমিয়ে এনে এনেছে ভারত সরকার।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত থেকে ভারতে প্রতি লিটারে ডিজেলের দাম কমেছে ১.৪৬ রুপি এবং পেট্রোলের দাম কমেছে ১.৫৩ রুপি।

নোট বাতিল নিয়ে সংসদে শীতকালীন অধিবেশনে  সরকারকে নিশানা করতে এক জোট বিরোধীরা, ঠিক এর আগ মুহূর্তে জ্বালানি তেলের দাম কমিয়ে দেশবাসীকে কিছুটা স্বস্তি দিয়েছে মোদি সরকার।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.