Sylhet Today 24 PRINT

দিল্লিতে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৬

ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকা ও পাশের গুরগাঁও এবং গাজিয়াবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর দিল্লি ও হরিয়ানা রাজ্যের সীমান্তে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল দিল্লি-হরিয়ানার সীমান্ত এলাকা।

তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.