Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফোমের বন্যা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান জোস বিমানবন্দরের আশেপাশের রাস্তাগুলো আগুন নেভানোর ফোমে ছেয়ে গেছে।

সান জোস বিমানবন্দরের ত্রুটির কারণে ওই বিমান বন্দরের হ্যাঙ্গারের নির্গমনপথ দিয়ে আগুন নিভানোর জন্য ব্যবহৃত ফোম বের হতে থাকে, এক পর্যায়ে তা আশপাশের এলাকায়  ছড়িয়ে পড়ে।

ত্বকে যন্ত্রণা সৃষ্টিকারী এই ফোমে হাত না দিতে লোকজনকে সতর্ক করা হয়েছে।  

অবশ্য স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ফোমের নির্গমন বন্ধ করা হয়েছে; তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

সূত্র: বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.