Sylhet Today 24 PRINT

তুরস্কে সরকারি অফিসের সামনে বিস্ফোরণে আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৬

তুরস্কের আদানা শহরে সরকারি অফিসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের ধরণ ও কারণ জানা যায়নি।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, এই বিস্ফোরণে আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সরকারি অফিসের সামনে ওই বিস্ফোরণে একটি গাড়ি পুড়ে গেছে এবং ঘটনাস্থলে কালো ধোঁয়ার কুণ্ডলি উড়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.