Sylhet Today 24 PRINT

নবজাতকের প্রাণ বাঁচালো কুকুর

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৬

এক নবজাতককে সারারাত পাহারা দিয়ে সকল বিপদ আপদ থেকে রক্ষা করলো চারটি কুকুর। এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়ায় জেলায়।

পরে সকাল হলে স্কুলে যাওয়ার পথে স্থানীয় এক স্কুল শিক্ষক শিশুটিকে উদ্ধার করেন। তিনি দেখেন, শিশুটিকে চারটি কুকুর ঘিরে রেখেছে, মধ্যখানে সে স্বাভাবিক দৃষ্টিপাতে শুয়ে রয়েছে।

স্থানীয় ভিক্টোরিয়া ইন্সটিটিউটের শিক্ষক উল্লাস চৌধুরী জানান, অন্তত সাতদিন হবে শিশুর বয়স। ওর শরীরে ছিল গোলাপি রঙের মধ্যে নীল ছটা জামা। পরে দ্রুত বাসায় এনে ফিডারে দুধ খাওয়ানো হয়। পুলিশে খবর দেওয়ার মাধ্যমে শিশুটিকে ভর্তি করা হয় পাশের মাহাতো সদর হাসপাতালে। চিকিৎসকরা জানান, জন্ডিসে আক্রান্ত সে, প্রয়োজন কিছু দিনের চিকিৎসা।

শিশুটির জীবন বাঁচাতে কুকুরগুলোর ভূমিকার কথা উল্লেখ করে এই শিক্ষক বলেন, কাকের ঠোকর থেকে বাচ্চাটিকে রক্ষা করেছে কুকুরগুলো, এছাড়া রাতে যেকোনো প্রকার পোকা-মাড়ক তাকে কামড় দিতে পারতো- সব শঙ্কা দূর করে রাতব্যাপী চার কুকুর আগলে রেখেছে, প্রাণ বাঁচিয়েছে।

‘মানুষের মনুষ্যত্ব কমে আসতে পারে কিন্তু কুকুরের এই অবদানকে আমরা কি বলে আখ্যা দেবো,’ প্রশ্ন রাখেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.