Sylhet Today 24 PRINT

ইরাকে ট্রাকবোমা বিস্ফোরণে নিহত ৮০, আইএসের দায় স্বীকার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৬

ছবিঃ রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদের হিলা শহরে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় নিহত হয়েছেন ৮০ জনেরও বেশি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, হিলা এলাকায় একটি পেট্রলপাম্পের সামনে আত্মঘাতী বোমা হামলাকারীর ট্রাকটি বিস্ফোরিত হয়। ওই জায়গায় কারবালা থেকে ফেরত আসা শিয়া তীর্থযাত্রীরা দাঁড়িয়ে ছিলেন। নিহতদের মধ্যে ইরানের বাসিন্দাও আছেন।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) 'আমাক' বার্তা সংস্থায় দেয়া বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। ওই আত্মঘাতী বোমা হামলায় ২০০ জন হতাহত হয়েছে বলে দাবি করেছে আইএস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.