Sylhet Today 24 PRINT

ভারতে বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তের নারওয়াল এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন। এছাড়া এই অগ্নিকাণ্ডে বস্তিতে থাকা ৮০টি ঘর পুড়ে গেছে।
 
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.