Sylhet Today 24 PRINT

চলে গেলেন বিপ্লবী ফিদেল কাস্ত্রো

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৬

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই। শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে কিউবার রাজধানী হাভানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।

কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার এ খবর জানায়।

কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর অর্ধশতক কাল দেশ শাসন করে ২০০৮ সালে ক্ষমতা ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে ছেড়ে দিয়ে অবসরে গিয়েছিলেন ফিদেল।

ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজের জন্ম ১৯২৬ সালের ১৩ আগস্ট। ১৯৫৯ সালে যখন তিনি মার্কিন সমর্থিত একনায়ক ফুলগেন্সিও বাতিস্তার সরকারকে উৎখাত করেন। বাতিস্তা সরকারকে উচ্ছেদের পর ১৯৫৯ সালের ডিসেম্বর থেকে ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা অর্পণ করে অবসরে যান ফিদেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.