Sylhet Today 24 PRINT

ফিদেল কাস্ট্রোর আলোচিত ৮ উক্তি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৬

প্রায় পাঁচ যুগ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বের বুকে আলোচিত হয়ে থাকা কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ট্রোর প্রয়ানে বিশ্বের কোটি কোটি মানুষ শোকাহত। নানান সময়ে করা তাঁর কয়েকটি উক্তি পাঠকদের জন্যে তোলে ধরা হল:

❏‌ ‘‌আমাকে খুন করে জনতার মন থেকে মুছে ফেলার চেষ্টা করতেই পারেন। তবে ইতিহাস আমাকে মুছতে পারবে না।’‌

❏‌ ৮২ জন সঙ্গীকে নিয়ে বিপ্লব শুরু করেছিলাম। যদি প্রয়োজন পড়ে, তাহলে ১০ জনকে নিয়েও আমি ফের বিপ্লব শুরু করতে পারি। শুধু তাদের আমার ওপরে বিশ্বাস রাখতে হবে।

❏‌ ‘‌এখনই দাড়ি কেটে ফেলব না। কারণ আমার দাড়ি অনেক সংগ্রামের প্রতীক। আমরা যেদিন লক্ষ্যে পৌঁছে যাব, সেদিন দাড়ি কেটে ফেলব।’‌

❏‌ ‘‌কিউবার জনগণের জন্য যদি শেষ কোনও আত্মত্যাগ করতে হয়, তাহলে ধূমপান ছেড়ে দেবো।’‌

❏‌ ‘‌আশি বছর বয়স হয়ে গেল। জীবন থেকে এখন আর কিছুই চাওয়ার নেই।’‌

❏‌ ‘‌যা বুঝতে পারছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার লড়াই কোনও দিনই শেষ হবে না।’‌
এবং
❏‌ ‘‌বিপ্লবের সবচেয়ে বড় সুফল কী জানেন?‌ আমাদের দেশের যৌনকর্মীরাও সকলেই স্নাতকস্তর পর্যন্ত পড়াশুনো করেছেন।’‌‌
❏‌ 'আমি হিমালয় দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায়, এই মানুষই হিমালয়। তাই আমার হিমালয় দেখা হয়ে গেলো।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.