Sylhet Today 24 PRINT

ভারতে জেল ভেঙে ৫ বন্দিকে নিয়ে গেছে অস্ত্রধারীরা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৬

ভারতের পাঞ্জাব রাজ্যের নাভা কেন্দ্রীয় কারাগার ভেঙে খালিস্তান লিবারেশন ফোর্সের (কেএলএফ) প্রধানসহ পাঁচ বন্দিকে নিয়ে গেছে পুলিশের পোশাকধারী সশস্ত্র ব্যক্তিরা।

রোববার (২৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

কারাগার থেকে পালিয়ে যাওয়া কেএলএফ প্রধানের নাম হারমিন্দর সিং মিন্টু (৪৭)। ২০১৪ সালের নভেম্বরে দিল্লি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের কয়েকটি মামলায় অভিযুক্ত ছিলেন তিনি।

হারমিন্দর ছাড়া পালিয়ে যাওয়া বাকিরা হলেন ভিকি গোন্দার, গুরপ্রিত সেখন, নিতা দেওল ও বিক্রমজিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.