Sylhet Today 24 PRINT

নেপালে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

নেপালে ৫ দশমিক ৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। 

সোমবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় ৫টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির রাজধানী কাঠম‍াণ্ডু থেকে ১৩১ কিলোমিটার উত্তর-পশ্চিম‍াঞ্চলে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। 

তবে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.