Sylhet Today 24 PRINT

জেল ভেঙ্গে পালানোর ২৪ ঘন্টার মধ্যে কেএলএফ প্রধান গ্রেপ্তার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

ভারতের পাঞ্জাবের একটি জেল ভেঙ্গে পলায়নের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তারর করা হয়েছে নিষিদ্ধঘোষিত খালিস্তান লিবারেশন ফোর্সের (কেএলএফ) প্রধান হারমিন্দর সিং মিন্টুকে। তবে তাকে নিয়ে পালিয়ে যাওয়া অস্ত্রধারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হরিয়ানায় দিল্লি সীমান্তের কাছ থেকে সোমবার (২৮ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গতকাল রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাঞ্জাবের নাবহা জেলে হামলা চালায় পুলিশের পোশাক পরিহিত ১০ অস্ত্রধারী। এ সময় তারা গুলি ছুঁড়ে জেল ভেঙ্গে মিন্টুসহ কয়েকজন আসামিকে নিয়ে পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.