Sylhet Today 24 PRINT

বিয়ের পিঁড়িতে বসছেন যুবরাজ সিং

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৬

দুদিন বাদেই ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও হ্যাজেল কিচ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। চণ্ডীগড়ের এক গুরুদোয়ারায় পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিয়ের দিন হ্যাজেল কি পোশাক পরবেন, কেমন হবে তার সাজগোজ সব আগে থেকেই ঠিক করা হয়েছে। সেদিন কনে হ্যাজেল লাল ও সোনালি রঙের জরির কাজ করা সালোয়ার কামিজ পরবেন।

পোশাকটি যুবরাজের মা শবনম সিংহ উপহার হিসেবে দেবেন। পুত্রবধূর জন্য বেশ ভারী একটা রানিহারও পছন্দ করেছেন যুবরাজের মা।

বিয়ের দিন রাতে চণ্ডীগড়ে বিয়ের রিসেপশনের আয়োজন করা হয়েছে। রাতের অনুষ্ঠানের জন্য ফ্যাশন ডিজাইনার জে জে ভল্লার ডিজাইন করা পিচ ও সোনালি শিফন শাড়ি পরবেন হ্যাজেল। এরপর ৭ ডিসেম্বর দিল্লিতে আরও একটা রিসেপশনের আয়োজন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.