Sylhet Today 24 PRINT

সোনিয়া গান্ধী অসুস্থ, হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৬

ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে ভাইরাস জনিত জ্বরের কারণে দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার এনডিটিভি এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।


কংগ্রেসের মুখপাত্র রনদিপ এস সুর্জেওয়ালা বলেছেন, ভাইরাসজনিত জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী। দুইদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

এ ঘটনায় উদ্বেগের কোনও কারণ নেই জানিয়ে তিনি বলেন, সুস্থ হয়ে সোনিয়া গান্ধী শিগগিরই সংসদের অধিবেশনে নিয়মিত হবেন। 

৬৯ বছর বয়সী সোনিয়া অসুস্থতার কারণে সম্প্রতি অধিকাংশ সংসদ অধিবেশনে যোগ দিতে পারেননি। ১৯৯৮ সাল থেকে কংগ্রেস প্রধান হিসেবে দায়ত্বি পালন করছেন তিনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.