Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের আলাবামা অঙ্গরাজ্যে এক টর্নেডোর আঘাতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন। নিহত সবাই নিজ বাসাতেই প্রাণ হারান।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে টর্নেডোটি আঘাত হানে। 

টর্নেডোর আঘাতে গির্জা, প্লাজাসহ ১৫ থেকে ২০টি ভবন বিধ্বস্ত হয়েছে। হাইওয়ে, গাছপালাসহ বিভিন্ন ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

দেশটির জাতীয় আবহাওয়া সেবা অফিস জানায়, দিক্লাব কাউন্টিতে ২৪ ঘণ্টার একটি ডেয়ারকেয়ার সেন্টার সম্পূর্ণরুপে বিধ্বস্ত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.