Sylhet Today 24 PRINT

সাতক্ষীরায় দুই জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৪১

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৬

সাতক্ষীরায় অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ৯ জন, কলারোয়া থানার ৪ জন, তালা থানার ৪ জন, কালিগঞ্জ থানার ৪ জন, শ্যামনগর থানার ১০ জন, আশাশুনি থানার ৫ জন, দেবহাটা থানার ২ জন ও পাটকেলঘাটা থানার ৩ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.