Sylhet Today 24 PRINT

চীনে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৮

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৬

চীনে একটি মিনিবাস দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) একটি মিনিবাস চলন্ত অবস্থায় সড়কের পাশে লেকের মধ্যে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

খবরে বলা হয়, মিনিবাসটি ইজহৌও থেকে কেন্দ্রীয় হুবেই প্রদেশের ওউহানের দিকে যাচ্ছিল। বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছেন। বাসের চালককে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চীনে দুর্ঘটনার পরিমান বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, শুধুমাত্র ২০১৩ সালেই দেশটিতে ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আর গত বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫৮ হাজার ২২ জনের।

সূত্রঃ এএফপি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.