Sylhet Today 24 PRINT

পরিবারকে সময় দিতে সরে দাঁড়ালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৬

নিজেকে ও পরিবারকে সময় দিতে  আট বছর দায়িত্বপালনের পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি।

সোমবার এক সংবাদ সম্মেলনে জন কি বলেন, আমি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়েছি। আমি জানি না ভবিষ্যতে কী করব। তিনি বলেন, নিজেকে তিনি কখনো পেশাদার রাজনীতিবিদ মনে করেন না। একসঙ্গে দল ও দেশের নেতা হওয়া বিস্ময়কর অভিজ্ঞতা।

প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি আট বছর ও মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টির নেতা হিসেবে ১০ বছর পূর্তি উদ্যাপন করেছেন জন কি।আগামী সপ্তাহে জানা যাবে, নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দসই নাম হতে পারে উপপ্রধানমন্ত্রী বিল ইংলিশ।

জন কি জানান, স্ত্রী ব্রোনা, দুই সন্তান স্টাফেন ও ম্যাক্সের সঙ্গে আগের মতো আরও বেশি সময় কাটাবেন। নিজেকে ও পরিবারকে বেশি সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সিদ্ধান্তের পেছনে অন্য আরও কারণ আছে। নিজের ও দলের জন্য চলে যাওয়ার এটিই সেরা সময় বলে মনে করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.