Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প,প্রাণহানি বেড়ে ২৫

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বান্দ আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁঁড়িয়েছে ২৫ জনে।

বাংলাদেশ সময় বুধবার (০৭ ডিসেম্বর) ভোর ৪টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬.৫। যার উৎপত্তিস্থল সিগলি থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৭.২ কিলোমিটার।

ভূমিকম্পের পর প্রাথমিক ২ জনের প্রাণহানির খবর পাওয়া যায়। এরপর নারী-শিশুসহ ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও শেষ খবর পর্যন্ত তা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে এক কর্মকর্তা জানান, হাসপাতাল ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ভূমিকম্প কেন্দ্রস্থলের পাশে বেশ কয়েকটি মসজিদ, ঘরবাড়ি ও বড় বড় স্থাপনা ধসে পড়েছে বলে জানা গেছে। উদ্ধারকারী কর্মকর্তারা এরইমধ্যে ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.