Sylhet Today 24 PRINT

সলোমনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৬

সলোমন দ্বীপপুঞ্জ ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দিনের প্রথম প্রহরে এই ভূমিকম্পের ফলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায় যে মাত্রায় ভূমিকম্পটি হয়েছে তাতে সমুদ্রে সুনামি সৃষ্টি হতে পারে।

দ্বীপপুঞ্জের মধ্যে মাকিরা দ্বীপের ৩০ কিলোমিটারের মধ্যেই ভূমিকম্পটি ঘটেছে। আর তা সলোমনের কিরাকিরা নগরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। 

এই ঘটনায় যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপেও সুনামি ছড়িয়ে পড়তে পারে কি না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সেন্টারটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.