Sylhet Today 24 PRINT

দুই বছরে ৫০ হাজার যোদ্ধা হারিয়েছে আইএস

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৬

গত দুই বছরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হারিয়েছে প্রায় ৫০ হাজার যোদ্ধা। দুই বছর আগে ইরাক ও সিরিয়ায় শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের আইএসবিরোধী অভিযানে এই জঙ্গিরা নিহত হয়।

মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আইএসের নিহত হওয়া যোদ্ধাদের এই সংখ্যাকে পরিমিত বলে বর্ণনা করেছেন মার্কিন সেনাবাহিনীর ওই জ্যেষ্ঠ কর্মকর্তা।

তিনি বলেন, আইএস যোদ্ধাদের প্রাণহানির এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিমানশক্তির ব্যবহার ও স্থানীয় বাহিনীগুলোকে কিছুসংখ্যক মার্কিন সেনার সহায়তা কাজে এসেছে।

আইএসের এত যোদ্ধাদের মৃত্যুর পরও স্বস্তির সুযোগ নেই বলে মনে করে যুক্তরাষ্ট্র। দেশটি সতর্ক করে বলেছে, আইএস খুব দ্রুতই তাদের যোদ্ধা প্রতিস্থাপন করতে সক্ষম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.