Sylhet Today 24 PRINT

বঙ্গোপোসাগরে ভারত ও রাশিয়ার যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া দেবে ভারতীয় নৌবাহিনী। ভারত ও রাশিয়ার বিশেষ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল সম্প্রতি বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

চলতি মাস ডিসেম্বরের ১৪ থেকে ২১ তারিখ পর্যন্ত এই মহড়ার দিন ধার্য হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। ‘ইন্দ্র নেভি-২০১৬’ শীর্ষক মহড়ার গন্তব্য বিশাখাপত্তনমের উপকূলবর্তী দক্ষিণ বঙ্গোপোসাগর।

রাশিয়ার পক্ষ থেকে মহড়ায় যোগ দিতে আসছে প্রোজেক্ট ১১৫৫’র অ্যান্টি-সাবমেরিন শিপ, প্রোজেক্ট ৯৫৬’র একটি ডেস্ট্রয়ার, অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার ও একটি ট্যাঙ্কার।

মূলত ২০০৩ সাল থেকে ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ মহড়ার এই কর্মসূচি পালিত হয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.