Sylhet Today 24 PRINT

কায়রোর গির্জায় বিস্ফোরণে নিহত ২০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৬

ছবি : এএফপি

মিসরের রাজধানী কায়রোর একটি গির্জায় বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন। রোববার এ হামলা হয় বলে জানিয়েছে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন। তবে এই হামলার দায় কোনো পক্ষ এখন পর্যন্ত স্বীকার করেনি।

এর আগে গত শুক্রবার কায়রোর প্রাণকেন্দ্র ও উত্তরাঞ্চলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ছয় পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরো ছয়জন।

মিসরের উত্তর সিনাইয়ে বেশ কিছুদিন ধরে ইসলামপন্থী চরমপন্থিদের তৎপরতা লক্ষ করা যাচ্ছে। সেখানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইএসের হামলায় কয়েকশ সেনা ও পুলিশ নিহত হয়েছে।

সম্প্রতি কায়রোসহ বেশ কিছু শহরে বড় ধরনের হামলা চালিয়েছে চরমপন্থিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.