Sylhet Today 24 PRINT

হিলারিকে আগেই সতর্ক করেছিলেন জ্যাক

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোটের আগের দিনেই হারতে যাচ্ছেন বলে সতর্ক করেছিলেন তাঁর প্রধান নীতি নির্ধারক জ্যাক সুলিভান। তবে জ্যাকের কথা কেউ আমলে না নিয়ে জ্যাককে কিছুটা অবজ্ঞাই করেছিলেন হিলারির অন্য নীতি নির্ধারকরা। অথচ জ্যাকই একমাত্র ব্যক্তি যিনি নির্বাচনের আগেই তাঁকে আসন্ন পরাজয় সম্পর্কে সতর্ক করেছিলেন।

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় পাওয়া এবং হিলারির পরাজয়ের কারণ উদঘাটন নিয়ে পলিটিকোস গ্লেন থ্রাস একটি দীর্ঘ প্রতিবেদন করেছে। ওই প্রতিবেদনে হিলারিকে জ্যাক সুলিভানের সতর্ক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জনপ্রিয় ভোটে হিলারি এগিয়ে থাকা সত্ত্বেও নির্বাচনে হারতে যাচ্ছেন বলে হিলারিকে সতর্ক করেছিলেন জ্যাক।

জ্যাক সুলিভানের বন্ধুদের উদ্ধৃতি দিয়ে থ্রাস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা অভিজ্ঞ সুলিভান যখন নির্বাচনী প্রচারে অংশ নেন তখন থেকেই তিনি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন। এ ছাড়া নির্বাচনের আগে হিলারিকে টেক্সাস অথবা অ্যারিজোনা অঙ্গরাজ্য পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সেইসাথে নির্বাচনী প্রচারের শেষ দিন পর্যন্ত হিলারিকে মধ্যপশ্চিমের ‘সুইং স্টেট’ গুলোতে বেশি সময় ব্যয় করতে পরামর্শ দিয়েছিলেন সুলিভান।

প্রতিটি রাজ্যে নির্বাচনের দিনও জনপ্রিয় প্রার্থী ছিলেন হিলারি। তারপরও পরিস্থিতি বিবেচনায় তাঁকে পরাজয়ের বিষয়ে সতর্ক করেছিলেন অভিজ্ঞ এই নীতিনির্ধারক।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.