Sylhet Today 24 PRINT

হাওড়া স্টেশন উড়িয়ে দেবে জইশ-ই-মহম্মদ

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৬

হাওড়া স্টেশন উড়িয়ে দেবে জইশ-ই-মহম্মদ, এমন একটি চিঠি এসেছে হাওড়া স্টেশনের ডিআরএম অফিসে।

সোমবার (১২ ডিসেম্বর)এই চিঠি খোলার পরপরই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় কলকাতার হাওড়া স্টেশন। 

চিঠিতে বলা হয়েছে, দাবি মতো টাকা না পাঠালে হাওড়া স্টেশনসহ বড় স্টেশনগুলোতে বিস্ফোরণ ঘটানো হবে। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নামে শনিবার ডাকযোগে চিঠিটি এসে পৌঁছে হাওড়া ডিভিশনের ডিআরএম এর অফিসে। 

অন্য দিনগুলোর তুলনায় সোমবার স্টেশনের প্রবেশপথের নিরাপত্তা বাড়ানো হয়েছে।সোমবার মেটাল ডিটেক্টরে দেহ তল্লাশি ছাড়া কাউকেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। প্রতিটি গেটে রাখা হয়েছে কড়া নিরাপত্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.