Sylhet Today 24 PRINT

মিয়ানমার সীমান্তে বিদ্রোহীদের হামলায় ২ ভারতীয় পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৬

ভারতের মণিপুর রাজ্যের লোখাও এলাকার মায়‍ানমার সীমান্তে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় দুই ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে ভারতীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ পুলিশ কর্মকর্তা। তবে তারা কোন বিদ্রোহী গোষ্ঠীর সদস্য প্রাথমিকভাবে তা জানা যায়নি।

খবরে বলা হয়, বিদ্রোহীরা ভারতীয় পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় অপর এক পুলিশ কর্মকর্তাকে স্থানীয় হাসপ‍াতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ হামলার ঘটনায় মণিপুর রাজ্যের মুখমন্ত্রী ওকরাম ইবোবি সিং ওই এলাকায় আগেই নির্ধরিত সফর স্থগিত করেছেন।

তবে এ হামলাকে জঙ্গি হামলা বলে মনে করছে স্থানীয় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.