Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৬

আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। “উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে” এ প্রতিাপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সরকার জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার প্রয়াসে প্রতিবছর ১৮ ডিসেম্বর পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস।

দিবসটি উপলক্ষে টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও জাতীয় দৈনিকসমূহে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।  

এ উপলক্ষে দিন ব্যাপী র‌্যালি, আলোচনা সভা, নির্বাচিত সিআইপিগণের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিশেষ সুভেনীর প্রকাশ, বির্তক প্রতিযোগিতা, অভিবাসন মেলা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী কর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় ইত্যাদি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.