Sylhet Today 24 PRINT

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলা, ১০ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৬

ইয়েমেনে দক্ষিণাঞ্চলের অ্যাডেন শহরে একটি আত্মঘাতী বোমা হমলায় সেনাবাহিনীর ১০ সৈন্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (১৮ ডিসেম্বর) অ্যাডেন বন্দর এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, সেনা সদস্যরা খোর মাস্কার জেলার একটি সেনা ঘাঁটিতে বেতন নিতে যাওয়ার সময় হামলাটির শিকার হন। সপ্তাহ খানেক আগেও একই শহরে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় অর্ধশত সেনা সদস্য নিহত হন। 

তবে কে বা কারা এই হামলা চালিয়েছে এবং হামলার লক্ষ্য সম্পর্ক প্রাথমিকভাবে তা জানা যায়নি।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.