Sylhet Today 24 PRINT

রাশিয়ায় ৩৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৬

রাশিয়ার সাখা (ইউকুতিয়া) প্রজাতন্ত্রে ৩২ কর্মকর্তা ও ৭ জন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম 'আরটি' এ খবর প্রকাশ করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ‘ইলিউশিন আইএল-১৮ নামে একটি এয়ারক্রাফট ইয়েকাতেরিনবার্গ শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে। পরে তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।’

বিমানটি তিন টুকরো হয়ে গেলেও বিস্ফোরিত হয়নি। দুর্ঘটনাকবলিত বিমানটির ৩৯ আরোহীর সবাই বেঁচে আছেন। তবে এর মধ্যে ১৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.