Sylhet Today 24 PRINT

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ\'র ৪ সদস্যের নামে চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৬

ভারতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারসহ চারজনের নাম উল্লেখ করে চার্জশিট দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)।

চলতি বছরের ২ জানুয়ারি হামলার ঘটনায় দাখিল করা চার্জশিটে মাসুদ আজহারকে মূল হোতা (মাস্টার মাইন্ড) উল্লেখ করা হয়েছে। 

চার্জশিটে অভিযুক্ত অপর তিনজন হলেন, আব্দুল আসগর, শহীদ লতিফ এবং কাশিফ জান। হামলার ঘটনায় তারা ভারী অস্ত্রের যোগান দেন।

উল্লেখ্য,পাঠানকোট হামলায় সাত নিরাপত্তারক্ষী নিহত হন। এছাড়া নিহত হন চার হামলাকারী। ওই ঘটনার পর জড়িত সন্দেহে  মাসুদ আজহার, তার ভাই মুফতি আব্দুল রউফ এবং শ্যালক আশফাক আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করে পাকিস্তান। ১৯৯৯ সালের ডিসেম্বরে ভারতীয় এয়ারলাইন্সের ছিনতাই হওয়া একটি প্লেনের যাত্রীদের বিনিময়ে পাকিস্তানি জঙ্গি নেতা মাসুদ আজহারকে মুক্তি দিয়েছিল ভারত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.