Sylhet Today 24 PRINT

রাশিয়ায় মদপানে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৬

রাশিয়ায় বিষাক্ত মদপানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৪০ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইবেরিয়ার ইরকুস্ক শহরে এ ঘটনা ঘটেছে।
 
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মদ পানের পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ওই মদ পরীক্ষা করে মিথানলের উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনায় যেখান থেকে ওই মদ কেনা হয়েছিলো পুলিশ সেই দোকানের অনুসন্ধান করছে।

একইসঙ্গে এ ঘটনায় অপরাধ বিষয়ক তদন্তু শুরু করেছে কর্তৃপক্ষ। বিষাক্ত মদপানে রাশিয়ায় প্রায়ই এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটে।

তবে ইরকুস্ক শহরের এবারের ঘটনাটি বছরের উল্লেখযোগ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.