Sylhet Today 24 PRINT

বিচ্ছেদের পর আবার বিয়ে করায় আফগান নারীকে গুলি করে হত্যা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৬

বিবাহ বিচ্ছেদের পর আরেকটি বিয়ে করায় আফগানিস্তানে এক নারীকে গুলি করে হত্যা করেছে তালেবান জঙ্গিরা।

আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশে এই হত্যাকাণ্ড ঘটে।

খবরে বলা হয়, প্রায় ২৫ বছর বয়সী ওই নারীর প্রথম স্বামী বিদেশে থাকাকালে বিচ্ছেদ অনুমোদন করেছিলেন। বিচ্ছেদের পর আরেক ব্যক্তিকে বিয়ে করেন ওই নারী। কিন্তু তাঁর সাবেক স্বামী ইরান থেকে দেশে ফিরে বিচ্ছেদের কথা অস্বীকার করেন এবং তালেবানের কাছে এর প্রতিকার চান।

পরে ওই নারীকে বর্তমান স্বামীর বাড়ি তাঁর বাবার বাড়িতে ফিরতে বাধ্য করে তালেবান জঙ্গিরা। তারপর সেখানে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

তবে তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদির দাবি, পারিবারিক বিরোধে ওই নারী খুন হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.