Sylhet Today 24 PRINT

বার্লিন ট্রাক নিয়ে হামলাকারী পুলিশের গুলিতে মিলানে নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৬

জার্মানির বার্লিনে ক্রিসমাস বিপনিবিতানে ট্রাক তুলে হামলার ঘটনার হোতা আনিস আমারি ইতালির মিলানে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

ইতালির অভ্যন্তরীণ মন্ত্রী মার্কো মিনিত্তি এই তথ্য নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে বিবিসি।

মার্কো মিনিত্তি বলেছেন,  "পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহাতীত ভাবে আনিস আমারির মৃত্যু হয়েছে"।

গত সোমবার বার্লিনের বিপনি বিতানে ট্রাক নিয়ে ঢুকে হামলা চালালে ১২ জন নিহত হন। এই ঘটনায় দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএসের বার্তা আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.