Sylhet Today 24 PRINT

রাশিয়ার ‘নিখোঁজ’ বিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ মিলেছে সাগরে

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৬

প্রতীকী ছবি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘হারিয়ে যাওয়া’ টিইউ-১৫৪ বিমানটি বিধ্বস্ত হয়েছে। কৃষ্ণসাগরের রাশিয়ার জলসীমানায় বিমানটির ধ্বংসাবশেষ দেখা গেছে বলে দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

রোববার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের শহর সোচি থেকে উড্ডয়নের ২০ মিনিট পরই রাডার থেকে হারিয়ে যায়। বিমানটি সিরিয়ায় লাতাকিয়া প্রদেশে যাচ্ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে সেনা কর্মকর্তাসহ মোট ৯১ জন আরোহী ছিলেন।

রাশিয়ার সরকারের এক কর্মকর্তা জানান, বিমানটিতে ৮৩ যাত্রী ও আটজন ক্রু ছিলেন। কৃষ্ণসাগরের ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে থাকা ব্যক্তিদের মধ্যে সাংবাদিক, সামরিক বাহিনীর লোকজন এবং সশস্ত্র বাহিনীর সঙ্গীতশিল্পীরা ছিলেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.