Sylhet Today 24 PRINT

ভারতের রাজ্যসভা থেকে মিঠুন চক্রবর্তীর পদত্যাগ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৬

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী।

তৃণমূলের বিবৃতির বরাত দিয়ে টিএনএনের খবরে সোমবার (২৬ ডিসেম্বর) জানানো হয়, রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি মিঠুন চক্রবর্তী রাজ্যসভার সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্রটি জমা দেন।

মিঠুন চক্রবর্তী ২০১৪ সালের এপ্রিলে রাজ্যসভার সদস্য হন। সদস্য হিসেবে তাঁর উপস্থিতি নিয়মিত ছিল না। এখন পর্যন্ত মাত্র তিন দিন তিনি অধিবেশনে উপস্থিত ছিলেন। কখনো অধিবেশনে কোনো প্রশ্ন করেননি বা বিতর্কেও অংশ নেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.