Sylhet Today 24 PRINT

বাগদাদে বোমা হামলায় নিহত ১৮, আহত অর্ধশত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৬

ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও প্রায় অর্ধশত।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে এ বোমা হামলার ঘটনা ঘটে।

কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি এবং কোনো গোষ্ঠীও এখ পর্যন্ত দায় স্বীকার করেনি।

হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.