Sylhet Today 24 PRINT

ব্রাজিলের কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৮০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৭

ব্রাজিলের মানাউস শহরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৮০ জনের প্রাণহানি হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আনিসিও জোবিম পেনিটেনটিয়ারি কমপ্লেক্স নামের ওই কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রোববার দুই প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের সংঘর্ষ থেকে সোমবারের এ দাঙ্গার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা ‍বাহিনী।

ব্রাজিলের আমাজোনাস রাজ্যের নিরাপত্তা প্রধান সার্গিও ফনটেস জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ব্রাজিলের বেশিরভাগ কারাগার বা সংশোধনাগারগুলো নিয়ন্ত্রণ করে মূলত বিভিন্ন মাদক ও অপরাধী চক্র। দেশটিতে কারাগারের ভেতর এমন সংঘর্ষ প্রায় নিয়মিত ঘটনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.