Sylhet Today 24 PRINT

ককপিটে মদ্যপ পাইলট গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৭

কানাডায় একজন পাইলটকে উড়োজাহাজের ককপিটে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ আগে তাকে ধরা হয়। পরে অপর একজন পাইলটকে ওই প্লেনটি চালিয়ে মেক্সিকো নিয়ে যেতে হয়।

এয়ারলাইন কর্মীরা পাইলটের অদ্ভুত আচার আচরণে সন্দেহ করেন। এরপর সে অচেতন হয়ে পড়লে, কর্তৃপক্ষকে খবর দেয়া হয়।

মিরোস্লাভ গ্রোনিচ নামের ওই ব্যক্তি শ্লোভাকিয়ার নাগরিক বলে জানা যাচ্ছে।

গ্রেপ্তারের দুই ঘণ্টা পর ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।

ঐ প্লেনে ১০০ জনের বেশি যাত্রী ছিল। পুলিশের একজন মুখপাত্র পল স্টেসি বলেছেন খারাপ কিছু ঘটার সব রকম সম্ভাবনা ছিল। তিনি আরও বলেছেন ঐ পাইলটকে এখন আর কোন ফ্লাইট পরিচালনা করতে দেয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.