Sylhet Today 24 PRINT

প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ফতেহ আলী খান মারা গেছেন

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৭

পাকিস্তানের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ফতেহ আলী খান মারা গেছেন।

পাকিস্তানের জিও টিভি তাদের খবরে জানায়, বুধবার (৪ জানুয়ারি)  ইসলামাবাদে ৮২ বছর বয়স্ক ফতেহ আলী অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন।

সঙ্গীত পরিবারের সন্তান ফতেহ আলীর ভাই আমানত আলী খান ও হামিদ আলী খানও শাস্ত্রীয় শিল্পী। প্রখ্যাত এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.