Sylhet Today 24 PRINT

মোদির চুল ও দাঁড়ি কেটে দিলে ২৫ লাখ রুপি!

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথা ন্যাড়া করে দাঁড়ি কেটে দিলে ২৫ লাখ রুপি পুরষ্কারের ঘোষণা দিয়েছেন কলকাতার টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা রহমান বরকতি।

শনিবার (৭ জানুয়ারি) কলকাতা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ ইমাম এধরনের ঘোষণা দেন। শাহি ইমামের যুক্তি, নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী যে পাপ করেছেন, এটা তারই শাস্তি।

রহমান বরকতি যখন একথা বলছেন তখন তাঁর পাশে বসে টেবিল চাপড়ে সমর্থন জানালেন তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি। এদিকে, একজন নির্বাচিত সাংসদ দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া ফতোয়াতে সমর্থন জানানোর ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে।

সাংসদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া এমন ফতোয়ায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘ওঁর কথার প্রতিক্রিয়া দিতে রুচিতে বাধে। আর এমন ফতোয়া জারি হলে তৃণমূলের সাংসদ, মন্ত্রীরা পাশে বসে হাততালি দেবেন সেটাই স্বাভাবিক। বরং তাঁরা এর প্রতিবাদ করলে সেটাই অস্বাভাবিক ঘটনা হত।’

উল্লেখ্য, টিপু সুলতান মসজিদের শাহি ইমাম দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.