Sylhet Today 24 PRINT

কাশ্মীর সীমান্তে ফের সন্ত্রাসী হামলা: নিহত ৩

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৭

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের (জিআরইএফ) তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

সোমবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা এএনএআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত রেখার নিকটবর্তী ওই এলাকায় সন্ত্রাসীরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় ভারী গুলিবর্ষণের শব্দ শোনা গেছে।

এদিকে সেনা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের সীমান্তে নিয়ন্ত্রণরেখার কাছে বাতাল গ্রামকে অনুপ্রবেশের জন্য ব্যবহার করেছে জঙ্গিরা। গ্রামটি নিয়ন্ত্রণরেখার দুই কিলোমিটারের মধ্যে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.