Sylhet Today 24 PRINT

কাবুলে বিশ্ববিদ্যালয়ে গাড়িবোমা হামলা, নিহত ২১

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৭

আফগানিস্তানের কাবুলে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে গাড়িবোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

দেশটির পুলিশের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মঙ্গলবার (১০ জানুয়ারি) কাবুলের আমেরিকান ইউনিভার্সিটির পাশের একটি রাস্তায় দুটি গাড়িবোমা হামলা চালানো হয়।

কাবুল হাসপাতালের প্রধান সেলিম রাসোলি জানান, এ ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন এবং ২০ জনের মতো লোক আহত হয়েছেন।

এ ঘটনার জন্য জঙ্গিগোষ্ঠী তালেবানকে দায়ী করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.