Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে পার্লামেন্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৭

ছবিঃ রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট চত্বরে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

পার্লামেন্টের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে পার্লামেন্টের কাছে রাস্তার ওপর প্রশাসনিক কর্মকর্তাদের বহনকারী একটি ভ্যানকে লক্ষ্য করে দুজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালায়।

সিএনএন জানায়, এ ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন এবং অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

কাবুল জেলা পুলিশের প্রধান আহমদ ওয়ালি জানান, যখন পুলিশ এসে হামলার শিকার মানুষদের উদ্ধারে সাহায্য করছিল, ঠিক তখনই একটি গাড়ি থেকে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী তালেবানকে দায়ী করা হচ্ছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তালেবানরা আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যদের টার্গেট করেছিল।

উল্লেখ্য, একই দিন কাবুলে আমেরিকান ইউনিভার্সিটিতে জঙ্গিদের গাড়িবোমা হামলায় ২১ জন নিহত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.